সারাদেশ

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন এক যুবক

খুলনার ডুমুরিয়া উপজেলায় মিঠুন কুণ্ডু (২৫) নামের এক যুবক ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ মার্চ) বিকেল ৫টার দিকে তিনি বিষ পান করেন।

পরে স্বজনরা দেখে তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের একটি মুরগির খামারে বসে ওই যুবক বিষ পান করেন। সেখানে তিনি চাকরি করতেন। তাঁর বাবার নাম শ্যামল কুণ্ডু।  

পুলিশ জানান, ওই যুবক বিকেল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। আর ৫টার দিকে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন। প্রাথমিকভাবে তিনি এটুকু জেনেছেন।  

এই বিভাগের অন্য খবর

Back to top button