মসজিদে ঝাড়ু দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে মসজিদে ঝাড়ু দিতে গিয়ে বিদ্যুতের তারে জরিয়ে মো. সিয়াম (১৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়নের কুটির চর জামে মসজিদে এঘটনা ঘটে।
নিহত সিয়াম কুটির চর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে ও নলকা মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই স্কুলছাত্র মসজিদের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিস্কার করতে যায়। এসময় পরিত্যাক্ত বিদ্যুতের তারে জরিয়ে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, হাসপাতালের আসার আগেই সিয়াম মারা গেছে। মরদেহ পরিবারের লোকজনের কাছে বুঝে দেয়া হয়েছে।



