সারাদেশ

আগুনে পুড়েছে ৯টি ঘর, শতবর্ষী নারীর মৃত্যু

নাটোরের গুরুদাসপুর উপজেলার অগ্নিকাণ্ডে একই পরিবারের বসত বাড়ির ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় নিহত হয়েছেন শতবর্ষী বৃদ্ধ নারী গুলজান বেগম।

শুক্রবার বিকেল ৩টার দিকে নাজিরপুর ইউনিয়নের আগপুরুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুরুলিয়া বাজার সংলগ্ন খড় ব্যবসায়ী বক্কার আলীর খড়ের পালা থেকে এ অগ্নিকান্ড ঘটেছে বলে জানা গেছে।

খবর পেয়ে গুরুদাসপুর, বনপাড়া ও নাটোরের ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসেন। এ ঘটনায় অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্থ পরিবার। নগদ টাকা, আসবাবপত্র, ফসলাদিসহ ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এলাকাবাসী জানায়, বক্কারের ধানের খড়ের পালা ও বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও ৯টি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে গুরুদাসপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ততক্ষণে আগুনে বাড়ির ৯টি ঘর পুড়ে যায়। এতে গুলজান বেগম (১০৫) আগুনে পুড়ে ঘরের মধ্যেই মারা যায়।

গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন,ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button