সারাদেশ

বঙ্গোপসাগরে জাহাজ ডুবি: ১১ ক্রু উদ্ধার

বঙ্গোপসাগরে ভাসানচরের অদূরে ডুবে যাওয়া কয়লাবাহী লাইটার জাহাজের ১১ ক্রুকে উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৬ এপ্রিল) লাইটার জাহাজ পরিচালনা প্রতিষ্ঠান ওয়াটার ট্রান্সপোর্ট সেল-এর পক্ষ থেকে জানানো হয়, কয়লাবাহী সজল-তন্ময়-২ লাইটার জাহাজটি ঢাকা থেকে মিরপুরে যাচ্ছিল। জাহাজটির মালিক মেসার্স মনির হোসেন। 

সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরে ভাসানচরের কাছে ডুবে থাকা আরেকটি জাহাজের সাথে ধাক্কা লাগলে কয়লাবাহী জাহাজটি ডুবে যেতে শুরু করে। পরে নৌবাহিনীর জাহাজ গিয়ে অন্যান্য জাহাজের সহায়তায় ডুবে যাওয়া জাহাজের ক্রুদের উদ্ধার করে। 

ক্রুরা সকলে নিরাপদে আছে বলে জানিয়েছেন নৌবাহিনী ও ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কর্মকর্তারা। 

এই বিভাগের অন্য খবর

Back to top button