সারাদেশ

নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও দোকান শ্রমিকদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত একজন এবং সংঘর্ষের সূত্রপাতকারী দুই জনসহ আরো তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন,তিন জনকে শরীয়তপুর ও কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৭ এপ্রিল রাতে এই ঘটনায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, ১৮ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন।

এই দুজন নিহতের ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে ডেলিভারিম্যান নাহিদের নিহতের ঘটনায় বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। এ হত্যা মামলা দুটি তদন্তের দায়িত্ব পেয়েছে ডিবি। এছাড়াও এই সংঘর্ষের ঘটনায় আরো দুটি মামলা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button