সারাদেশ
আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামসুন নুর (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সামসুন নুর এই মসজিদের নিয়মিত মুসল্লী এবং ওই গ্রামের মৃত রোয়াব উল্লার ছেলে।
বুধবার দোহালিয়া ইউনিয়নস্থ জীবনপুর (সুনাই নগর) গ্রামের মসজিদে মাগরিবের আজান দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
জানা যায়, মোয়াজ্জিন না থাকায় নিজেই আজান দিতে মাইক্রোফোন হাতে নেন এবং উক্ত মাইক্রোফোনের সাথে বিদ্যুৎতাড়িত হয়ে মারা যান।
স্থানীয় ইউপি’র মেম্বার বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশকে অবগত করা হয়েছে।
সামসুন নুর সহজ সরল জীবন-যাপন করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।



