সারাদেশ

কাভার্ড ভ্যানচাপায় ৪ পথচারী নিহত

নরসিংদীর রায়পুরায় কাভার্ড ভ্যানচাপায় চার জন পথচারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া বাজার মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রায়পুরার মুছাপুর ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের নামাপাড়া বাজার এলাকায় দুটি কাভার্ড ভ্যান একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থলেই দুই জন পথচারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে একজন ও নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button