সারাদেশ

প্রেস ক্লাবের সামনে নিজের গায়ে আগুন দেয়া ব্যক্তির মৃত্যু

জাতীয় প্রেস ক্লাবের সামনে শরিরে আগুন দিয়ে প্রান দেবার চেষ্টা করা গাজী আনিস শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার ভোর সোয়া ছয়টার দিকে তার মৃত্যু হয়।

আনিসের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। বাবার নাম ইব্রাহিম বিশ্বাস। তিনি হেনোলাক্স কোম্পানির কাছে এক কোটি ২৬ লাখ টাকা পান।

গাজী আনিসের ভাই গাজী নজরুল ইসলাম বলেন, আমার ভাই হেনোলাক্স কোম্পানির কাছে এক কোটি ২৬ লাখ টাকা পাবে। দীর্ঘদিন ধরে টাকা ফিরে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই টাকা না দেয়ায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

২৯ মে গাজী আনিস প্রেস ক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ২০১৬ সালে হেনোলাক্স গ্রুপের কর্ণধার মো. নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রেই ২০১৮ সালে তিনি এই টাকা হেনোলাক্স গ্রুপে বিনিয়োগ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মঙ্গলবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button