সারাদেশ

নদী ভাঙনে হারিয়েছেন সব, এবার বিদ্যুৎস্পৃষ্টে হারালেন সন্তান

লক্ষ্মীপুরের কমলনগরে বাড়ির উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাফিছা আক্তার নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত নাফিছা উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া গ্রামের মনির হোসেনের মেয়ে।

শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চরলরেন্স ইউনিয়নের লরেন্স গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সম্প্রতি নদী ভাঙনে সব হারিয়েছেন মনির হোসেন। এখন হারালেন সন্তান।

জানা গেছে, নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে মনির স্ত্রী-সন্তান নিয়ে লরেন্স গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করছেন। সকালে নাফিছা বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে বৈদ্যুতিক মিটারের সঙ্গে লাগানো তারের সঙ্গে জড়িয়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button