সারাদেশ
সিলেটে ভ্যান ও অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিলেটের গোলাপগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান (৭২), তার স্ত্রী জেলি বেগম (৬০) ও জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জনান, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।



