সারাদেশ

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহত বেড়ে ৬

সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুনএ এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আজ শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানায় ফায়ার সার্ভিস।

জেলা প্রশাসন সূত্র সংবাদমাধ্যমকে জানয়, বিস্ফোরণের এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, প্রথমে প্ল্যান্টে রাখা একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে একে একে অন্য সিলিন্ডারগুলোও বিস্ফোরিত হতে থাকে। এতে প্ল্যান্টে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণের আগ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ৩০ জনের অধিক আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button