আওয়ামী লীগসারাদেশ
থানায় আত্মসমর্পণ করলেন যুবলীগ নেতা

ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে জিএস মিজান পটুয়াখালীর মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি থানায় এসে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।
জানা গেছে, সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যার অভিযোগও অন্তর্ভুক্ত। গত ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি সাভার এলাকা ছেড়ে পালিয়ে কুয়াকাটায় চলে যান।
পুলিশ গণমাধ্যমকে জানান, মিজানুর রহমান নিরাপত্তা জনিত কারণে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। মিজানুর রহমান বিকেল সাড়ে ৩টার দিকে থানায় এসে নিজেকে যুবলীগের আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। সাভার থানার সঙ্গে কথা বলে তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।



