
বগুড়ার প্রথম নারী জেলা প্রশাসক হোসনা আফরোজা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বিদায় নিয়েছেন। যুগ্মসচিব হিসেবে পদায়ন হওয়ায় তিনি বর্তমান দায়িত্ব হস্তান্তর করে শিগগিরই নতুন কর্মস্থল বিদ্যুৎ বিভাগে যোগ দেবেন।
রোববার (১৬ নভেম্বর) বগুড়া জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ‘খোলাচিঠিতে’ তিনি জেলার উন্নয়নে যুক্ত সব সরকারি কর্মকর্তা এবং সংকটময় মুহূর্তে সহযোগিতার জন্য জেলার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
২০২৪ সালের ১২ সেপ্টেম্বর বগুড়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করা হোসনা আফরোজা ২০২৫ সালের ১৬ নভেম্বর তার শেষ কর্মদিবস সম্পন্ন করেন। জামালপুরের মাদারগঞ্জে ১৯৭৭ সালে জন্ম নেওয়া তিনি বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা হিসেবে প্রশাসনে যোগ দেন।



