বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি’র প্রার্থী রেজাউল করিম বাদশা

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মোঃ রেজাউল করিম বাদশাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নিবন্ধন নম্বর ০০৭ অনুযায়ী নির্বাচনী এলাকা ৪১, বগুড়া-৬ আসনের জন্য রেজাউল করিম বাদশার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। মনোনয়নপত্রে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষর করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত হয়েছে। দলীয় চেয়ারম্যানের গুলশান কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয় বলে জানানো হয়েছে।

রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির সভাপতি। তিনি বগুড়া পৌরসভার সাবেক মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উপনির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে দলীয় প্রচারণা ও প্রস্তুতি শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, বগুড়া-৬ আসনটি শূন্য হয় তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ার পর। পরবর্তীতে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ৯ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button