বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়াসহ একাধিক জেলার পুলিশ সুপারকে বদলি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

বদলি ও নিয়োগের তালিকা:

  • মো. শাহাদাত হোসেন (বগুড়া এসপি) – এপিবিএন
  • মির্জা সায়েম মাহমুদ (খাগড়াছড়ি এসপি) – বগুড়ার এসপি
  • মো. মোস্তাক সরকার (ডিএমপি উপ-পুলিশ কমিশনার) – খাগড়াছড়ি জেলার এসপি
  • মো. মিজানুর রহমান (ময়মনসিংহ এসপি) – নোয়াখালী পিটিসি
  • মোহাম্মদ কামরুল হাসান (ডিএমপি উপ-পুলিশ কমিশনার) – ময়মনসিংহ জেলার এসপি
  • কাজী আখতার উল আলম (সিলেট এসপি) – এপিবিএন
  • ড. চৌধুরী মো. যাবের সাদেক (জামালপুর এসপি) – সিলেট জেলার এসপি
  • মোছা. ফারহানা ইয়াসমিন (ডিএমপি উপ-পুলিশ কমিশনার) – জামালপুর জেলার এসপি
  • ফারজানা ইসলাম (বরিশাল এসপি) – নৌ পুলিশ
  • এ জেড এম মোস্তাফিজুর রহমান (পুলিশ সদর দপ্তর) – বরিশালের এসপি

এই বদলির মাধ্যমে গুরুত্বপূর্ণ কয়েকটি জেলায় নেতৃত্বে পরিবর্তন এলো।

এই বিভাগের অন্য খবর

Back to top button