বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ কর্মসূচি ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আওতায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়। দুপুরে ‘ডিসি বগুড়া’ ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বগুড়া সিটি করপোরেশনের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রমটি পরিচালিত হয়।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের জঙ্গল পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এমন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button