বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার দাড়িয়াল উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সৌরভ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বগুড়া সদর উপজেলার দাড়িয়াল উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশ নেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াজেদ।

অভিযানকালে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সৌরভ (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার দাড়িয়াল উত্তরপাড়া এলাকার মোঃ লুৎফর রহমানের ছেলে।

পরে আটক সৌরভকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button