বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা, মোবাইল ও টাকাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করছে র্যাব।

মাদক ব্যবসায়ী মোঃ বকুল মিয়া (৫৫),থানা ও জেলা-নওগাঁ,চকতারতা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
৬ ফেব্রুয়ারী রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া জেলার সদর থানাধীন গোদারপাড়াস্থ মাদরাসাতুল উলুমিশ শারইয়্যাহ মাদরাসার সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব সূত্র জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে
বগুড়া জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সর্বমোট ১৪ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা এবং মোবাইল ও টাকাসহ ১ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হন তারা।
র্যাবের উর্দ্ধতন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন
জানিয়েছেন,আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসএ//
