বগুড়া জেলা

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বগুড়ায় উদীচীর রণাঙ্গনের গান অনুষ্ঠিত

শহীদ খোকন পার্কে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের উদ্যোগে “রণাঙ্গনের গান” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে গানের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করা এবং জামায়াত শিবির সহ সকল সাম্প্রদায়িক সংগঠনের রাজনীতি নিষিদ্ধকরণের দাবি জানান।

এছাড়াও বক্তারা বলেন ” মৌলবাদ-সাম্প্রদায়িক অপশক্তি, অপসংস্কৃতি ও নোংরা রাজনীতি থেকে দেশকে রক্ষা করার প্রত্যয়ে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে উদীচী দৃঢ় প্রতিজ্ঞ।

এর আগে একটি বর্ণাঢ্য পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button