বগুড়া জেলা
বগুড়ায় গাঁজাসহ আটক এক

বগুড়ায় ৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আটক যুবক ২৪ বছর বয়সী মোস্তাফিজুর রহমান ওরফে রাসেল। তিনি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার দক্ষিণ চকযাদু গ্রামের মোজাফফর রহমানের ছেলে।
শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে
শুক্রবার বিকেল ৪টায় ছিলিমপুর এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার রাসেল মাদকের বড় চালান নিয়ে বগুড়ায় এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাসেলের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এসএ
