প্রধান খবরবগুড়া জেলা

বগুড়া লাইভের সম্পাদক ও বিজয় টিভি’র বগুড়া প্রতিনিধি স্বরনের ভাইয়ের মৃত্যু

বগুড়া লাইভের উপদেষ্টা ও সম্পাদক এবং বিজয় টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মোঃ তানজিজুল ইসলাম স্বরন এর একমাত্র ছোট ভাই এস এম রাফিউল ইসলাম রাফি পিতাঃ মরহুম সামছুল ইসলাম ঠিকানাঃ সেউজগাড়ি, বগুড়া আর নেই…..(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

গত বুধবার ২২ জুন মালয়েশিয়া কুয়ালালামপুরে তার বাসভবনে ঘুমে থাকাকালীন সময়ে হৃৎপিণ্ডে রক্ত ​​​​সরবরাহকারী ধমনীর দেয়ালে প্লাক তৈরির (Heart Block) কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৭ বছর।


রাফি গত ৫ বছর যাবত মালয়েশিয়া কুয়ালালামপুরে বসবাস করতেন এবং পড়াশুনা শেষে সর্বশেষ মার্সিডিস বেন্জ গাড়ির কোম্পানিতে রিলেশনশিপ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তার মরদেহ মালয়েশিয়া থেকে হাই কমিশন এর মাধ্যমে বাংলাদেশে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশে পৌছানো ফ্লাইটের নির্দিষ্ট তারিখ এবং সময় জানার পর নামাজে জানাযার নির্ধারিত সময় এবং স্থান পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এ বিষয়ে তানজিজুল ইসলাম স্বরন বলেন, আমি আমার আম্মুকে আস্তে আস্তে অনেক সময় নিয়ে বলার কারণে বিষয়টি নিশ্চিত করতে অনেক বিলম্ব হলো। সে জন্য সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী!

এই বিভাগের অন্য খবর

Back to top button