প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় গাঁজাসহ আটক ২

বগুড়ায় আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)।
আটককৃতরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার ইনদাই চৌধুরীপাড়া এলাকার মৃত গ্রিদেশ দেবনাথের ছেলে চন্দন চন্দ্র দেবনাথ(২৯) এবং এনায়েতপুর এলাকার সাইদুর রহমানের ছেলে তারিকুল ইসলাম(২৮)।
সোমবার সকাল সাড়ে ৯টায় শহরের তিনমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আট কেজি গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএ
