প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার এক

বগুড়ায় দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম (৪৬) সদর উপজেলার পালশা নাপিতপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
সোমবার রাত দশটার দিকে চারমাথা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয় গাঁজাসহ রবিউলকে গ্রেফতার করা হয়।আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এসএ
