প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় আবারও আব্দুল মান্নান আকন্দের জামিন আবেদন নাকচ

বগুড়ায় মারপিট ও হত্যাচেষ্টার মামলায় আব্দুল মান্নান আকন্দের অন্তর্বর্তীকালীন জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে বগুড়ার দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত দায়রা জজ হাবিবা মন্ডল এই জামিন আবেদন নাকচ করেন।

এর আগের দিন বুধবার একই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৪ সেপ্টেম্বর রেলওয়ের কর্মচারী কল্যাণ ট্রাস্টের মার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত শতাধিক দোকান উচ্ছেদ করার সময় রায়হান আলী নামে রেলওয়ের এক কর্মচারীকে মারধর করেন। এ ঘটনায় হত্যাচেষ্টা, চুরি ও মারপিটের অভিযোগে আহত রায়হানের বাবা হায়দার আলী সরকার ওই মার্কেট নির্মাণের ঠিকাদার আব্দুল মান্নান আকন্দকে প্রধান আসামী করে ৫১জনের বিরুদ্ধে সদর থানায় মামলা( মামলা নং- ৮৯৪/২২) দায়ের করেন। সেই মামলায় প্রধান আসামি হিসেবে জামিন নিতে বুধবার সকালে সদর আমলী আদালতে হাজির হন আব্দুল মান্নান আকন্দ। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালতে আব্দুল মান্নান আকন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল মতিন বলেন, জেলা ও দায়রা জজ আদালতে আব্দুল মান্নান আকন্দের অন্তরর্তীকালীন জামিনের আবেদন করা হয়েছিল। তবে আদালত নাকচ করে দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button