প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ইন্টার্ন চিকিৎসককে ছুরিকাঘাত, বাবা-ছেলে গ্রেপ্তার

বগুড়া শজিমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মেহেরাজ হোসেন ফাহিমকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এজাহারে থাকা ঝাল-মুড়িয়ালা বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার আহত মেহেরাজের বাবা নূর মোহাম্মাদ বাদী হয়ে সদর থানায় ফুটপাতের ঝাল-মুড়িওয়ালা বাবা ও ছেলের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।

এর আগে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সোনাতলার উপজেলার বালুয়াহাট থেকে মূল অভিযুক্ত শাকিল ব্যাপারি (২৬) গ্রেপ্তার করে।

জানা যায়, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে শজিমেক হাসপাতালের ২ নম্বর গেটে ইন্টার্ন চিকিৎসক ফাহিমকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় ভ্রাম্যমাণ ঝাল-মুড়িওয়ালা দোকানী বাবা ও ছেলে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটায়। ঝাল-মুড়িওয়ালা ফরিদ ব্যাপারীর নির্দেশে তার ছেলে শাকিল ব্যাপারি ছুরিকাঘাত করেন। আহত ফাহিম রহমান ইন্টার্ন ২৫ তম ব্যাচের চিকিৎসক ও ঢাকার সবুজবাগের নুর মোহাম্মাদের ছেলে। তিনি বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক জানান, আহত ইন্টার্ন চিকিৎসকের অস্ত্রোপচার পর তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা আছে। এখনো আশংকামুক্ত বলা যাচ্ছেনা।

বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরেই দ্রুত সময়ে অভিযান চালিয়ে অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত সবধরণের ঘটনা এড়াতে শজিমেক ক্যাম্পাস প্রশাসনের সাথে পুলিশ কাজ করবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button