এইচএসসি’তে বগুড়ার ২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

বগুড়া জেলার ২টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মোট ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি।
বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রকাশিত ফলাফলের ভিত্তিতে রাজশাহী বোর্ডে শতভাগ ফেল করা ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকার মধ্যে বগুড়াতে ২টি সহ রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁর একটি এবং নাটোর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান।
বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া জেলার ২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-
জেলার কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে ৬ জন শিক্ষার্থী এইচএসসিতে রেজিষ্ট্রেশন করে তবে তাদের মধ্যে একজন পরীক্ষায় অংশগ্রহণ করেন না। বাকী ৫ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিলে তারা একটি বিষয়ে সবাই ফেল করেন।
এছাড়াও বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরীগাছা বোহালগাছা বহুমুখী কলেজ থেকে ৬ পরীক্ষার্থী। কলেজের ৬ জন পরীক্ষার্থী একটি করে বিষয়ে ফেল করেন।
এসএ


