বগুড়া জেলা
বগুড়ায় ট্যাপেন্টাডলসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ মোছাঃ সুলতানা ওরফে পাখি (২২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।
আটককৃত পাখি বগুড়া সদর উপজেলার হাড্ডিপট্টি এলাকার মোঃ সিহাবের স্ত্রী।
বুধবার সকাল পৌণে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার হাড্ডিপট্টি এলাকা থেকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ (এক’শ) পিস ট্যাপেন্টাডলসহ তাকে আটক করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।
এসএ


