প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় করোনা-ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় করোনাভাইরাস ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দুজনের মৃত্যু হয়।
মৃতরা হলেন- রোকসানা আক্তার (২৭) ও মাসুদ রানা (২৭)। তাদের মধ্য রোকসানা বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা। তার মৃত্যু হয় করোনাভাইরাসে। আর বগুড়া সদরের বাসিন্দা মাসুদ রানার মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে।
এ তথ্য নিশ্চিত করেন শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. আব্দুল ওয়াদুদ।