বগুড়ার ডিবির অভিযানে দেড়শ পিচ ইয়াবা সহ আটক ২

বগুড়া জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২(দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার!
বৃহস্পতিবার দুুুুপুরে বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় :
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার সার্বিক দিক নির্দেশনায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়া মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইং ০৩/১১/২০২০ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন তালোড়া বাজারে (তিনমাথা মোড়) তালোড়া বাজার টু কুন্ডগ্রাম পাকা রাস্তার দক্ষিন পার্শে সরকার ট্রেডার্স নামক রড সিমেন্টের দোকানের সামনে হইতে ১৫০(একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন : বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার গয়াবান্দার শ্রী দ্বিগেন্দ্রনাথ রায়ের ছেলে শ্রী লিটন রায় (৩৪) ও শ্রী শাহাপদ সরকারের ছেলে শ্রী অমিয় সরকার ওরফে অংকুর (২৯)।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক জানান :
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া দুপচাঁচিয়া থানায় মামলা রুজু অন্তে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




