বগুড়া সদর উপজেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় মােটর সাইকেল আরােহী ২ সহােদর নিহত হয়েছেন।

সােমবার সন্ধ্যায় সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে ওই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাশীতা (মধুপুকুর) এলাকার মােঃ আকতারের ছেলে মাসুম (২১) ও আলম (৩০)।

বগুড়া সদর থানার এসআই সোহেল রানা জানান, দুই ভাই মােটর সাইকেলে চড়ে বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বিপরীতমুখী ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সাব ইন্সপেক্টর সােহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশগুলাে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানাে হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button