বগুড়ার ফুলবাড়িতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় সেলিনা (৩২) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জেলা পুলিশ। রবিবার রাত সাড়ে ১০ টায় শহরের ফুলবাড়ি মধ্যপাড়া (ভাটা মসজিদ সংলগ্ন) এলাকায় ঘটনাটি হয়েছে।
গৃহবধুর বাসার শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধু ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি সেলিম রেজা।
স্থানীয়রা জানান, সাংসারিক কারণে স্বামীর সাথে প্রায় ঝগড়া বিবাদ হতো। রবিবার রাতে ঝগড়া ও অভিমান করে সেলিনা ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিলে তার স্বামী দেখতে পেয়ে চিৎকার করে। এরপর সেলিনার দুই ভাই ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে নামিয়ে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মেডিকেলে নেয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক সেলিনাকে মৃত ঘোষণা করেন।
ওসি সেলিম রেজা জানান, ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধুর লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।



