বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধুর মৃত্যু

বগুড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে মঞ্জুয়ারা (৩২) নামের এক গৃহবধূ মারা গেছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে তিনমাথা শহরদীঘি এলাকার ২০ নম্বর রেলগেটে এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জুয়ারা দুপচাঁচিয়া উপজেলার ভাটাহার গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। তার বাবার বাড়ি সোনাতলা উপজেলার ভেলুরপাড়া।
নিহতের স্বামী আব্দুল জলিল জানান, তার স্ত্রী ও ছেলে ভেলুরপাড়া বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ সেখান থেকে ছেলে ফিরে এলেও স্ত্রী না আসায় তিনি খোঁজ করতে বের হন। পরে তিন মাথা এলাকা থেকে একজন ব্যক্তি তার স্ত্রীর মোবাইল থেকে ফোন দিয়ে ট্রেনে কাটা পড়ার খবর জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আব্দুল জলিল। তিনি বলেন, তার স্ত্রী মঞ্জুয়ারা বেশ কিছুদিন ধরে শারিরীক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেবগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির (জিআরপি) এসআই মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তিনি কিভাবে ট্রেনের নিচে পড়লেন তা এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।



