বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ধানের মন পাঁচশ,উঠছে না খরচের টাকাও

বগুড়ার ধানের হাটবাজারগুলোতে ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকেরা। ফলে বোরো মৌসুমেও খরচের টাকাটাও উঠছে না।

অন্যদিকে সরকার মূল্য নির্ধারণ করলেও ক্রয় অভিজান শুরু করেনি এখনো, ফলে কপাল পুড়ছে উত্তরাঞ্চলের কৃষিজীবী মানুষদের।

বগুড়ায় ধানের সরবরাহ বাড়লেও বাজারে ক্রেতা না থাকায় দূর্ভোগ পোহাচ্ছেন কৃষকরা। ফলে অর্ধেক দামে বিক্রয় করতে হচ্ছে তাদের।

অন্যদিকে বুধবার খাদ্যমন্ত্রী বগুড়ায় ধান-চাল ক্রয় অভিযান এর উদ্বোধন করবেন বলে জানিয়েছে খাদ্য বিভাগ। এর মাধ্যমে হয়তোবা এ অঞ্চলের কৃষকদের মুখে কিছুটা হাসি ফিরবে, এটাই জনগনের চাওয়া।

লেখা: শেখ শানিম হাসান রুদ্র

এই বিভাগের অন্য খবর

Back to top button