বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় রেলস্টেশন এলাকা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বগুড়া রেলস্টেশন এলাকা থেকে দুলু সরকার (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলু সরকার বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর এলাকার আজহার আলী সরকারের ছেলে।

বগুড়া রেলওয়ে পুলিশ জানায়, স্থানীয়দের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button