ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত নূর আলম (৭) উপজেলার জোড়খালী গ্রামের মোয়াজ্জেম হোসেন ছেলে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোসাইবাড়ি ডিগ্রী কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন জানান, দুপুর ১২টার দিকে শিশু নূর আলম বাড়ির পাশে খেলতে বের হয়।
দুপুর পেরিয়ে গেলেও নূর আলম বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন খুজতে বের হন। এক পর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে গোসাইবাড়ি ডিগ্রী কলেজের উত্তর পাশের পুকুরের পানিতে নিহত নূর আলমের লাশ ভাসতে দেখা যায়।

পরে স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। তাই শিশুর মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button