ধুনট উপজেলা

বগুড়ায় ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বগুড়ার ধুনটে মাটির নিচে পুঁতে রাখা ৯ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

গ্রেফতাররা হলেন- উপজেলার চরখুকশিয়া গ্রামের জগত জামালের ছেলে আব্দুল জলিল (২২) ও মৃত কোরবান আলীর ছেলে আবু বক্কর (৪০)।

রোববার বিকেলে বগুড়া ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চরখুকশিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় একটি সড়ক থেকে গ্রেফতার জলিল ও বক্কের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

এরপর জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি মুরগির ঘরের ভেতর থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় প্লাস্টিকের ড্রাম থেকে আরো সাত কেজি গাঁজা জব্দ করা হয়।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, আটক দুজন পেশাদার মাদকবিক্রেতা। তাদের নামে এর আগেও মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button