ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বন্যার পানিতে নিখোঁজ শিশু

বগুড়ার ধুনটে যমুনা নদীর বন্যার পানিতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে।

নিহত আতিক হাসান (৭) উপজেলা গোসাইবাড়ী পূর্বপাড়ার কমল হোসেনের ছেলে।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী সড়কের কালভার্টের কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে শিমুলবাড়ী গ্রামের সড়কটি ডুবে গেছে। আতিক হাসান তার ভাইয়ের হাত ধরে পানি মাড়িয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় কালভার্টটির কাছে পৌঁছলে পানির তীব্র স্রোতে আতিক তার ভাইয়ের হাত ফসকে ভেসে যায়।

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার হামিদুল ইসলাম জানান, অনেক চেষ্টা করেও শিশুটিকে পাওয়া যায়নি। গভির পানি ও স্রোত থাকায় ডুবুরি ছাড়া শিশুটিকে খুঁজে পাওয়া সম্ভব না। রাজশাহী ডুবুরিদলকে খবর দেয়া হয়েছে। তারা এলে উদ্ধার অভিযান শুরু হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button