ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির পাশে পুুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দেড় বছর বয়সী আমেনা খাতুন উপজেলার চিকাশি ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

জানা যায়, বাড়ির পাশের পুকুর পাড়ে একাই খেলা করছিল আমেনা খাতুন। পরিবারের লোকজনের অগোচরে অসাবধানতাবসত পাড় থেকে গড়ে পড়ে পুকুরের পানিতে ডুবে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক আমেনা খাতুনকে মৃত ঘোষনা করেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, পানিতে পড়া শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা গেছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button