ধুনট উপজেলাপ্রধান খবর
বগুড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার ধুনটে সীমান্তবর্তী গ্রাম হরিনাথপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত তাছিম উদ্দিন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
শনিবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশের রাস্তায় তাছিম উদ্দিন সকাল ৮টার দিকে সাইকেল চালিয়ে খেলছিলো। হঠাৎ করে সে সাইকেল থেকে রাস্তার পাশে পুকুরের পানিতে পড়ে সাঁতার না জানায় ডুবে যায়।
পরিবারের লোকজন সকাল ৯টার দিকে ওই পুকুরের পানি থেকে তাছিম উদ্দিনকে উদ্ধার করে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, পুকুরের পানিতে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনলেও আমরা চিকিৎসার সুযোগ পাইনি। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।
এসএ




