ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় পৃথক স্থান থেকে দুইটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া লাশ দুইটি হলো, কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের মৃত জাহিদুল বেপারি স্ত্রী মনজেরা বেওয়া (৪২) এবং চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে হাফিজুর রহমান (৩২)।

মঙ্গলবার দুপুরের দিকে লাশ দুটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, স্বামীর মৃত্যুর পর দুই ছেলে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করতেন মনজেরা বেওয়া। সোমবার মধ্যরাতের দিকে নিজ শয়ন ঘরের তীরের (আড়া) সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দেন তিনি। পরিবারের সদস্যরা থানায় খবর দিলে মঙ্গলবার সকাল ৮টার দিকে মনজেরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপর দিকে মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দুরে একটি আম গাছের সাথে হাফিজুর রহমানকে গলায় দড়ি পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, নিহত দুই ব্যক্তির পরিবারের কোন অভিযোগ নেই। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button