ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় প্রতিবেশীর মারধরে গৃহবধূ হাসপাতালে

ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে পারিবারিক কলহের জের ধরে প্রতিবেশীর মারপিটে রেশমা খাতুন (৩২) নামে এক গৃহবধূ আহত হয়েছেন।

আহত রেশমা খাতুন উপজেলার পাকুড়ীহাটা গ্রামের শাহাদৎ হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার দুপুরের দিকে ধুনট থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) কুলছুমা খাতুন এ তথ্য নিশ্চিত করে বলেন, মারধরে আহত গৃহবধূর চিকিৎসার খোঁজ খবর নেয়া হয়েছে। তদন্তের কাজ শেষ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, গৃহবধূ রেশমা খাতুনের পরিবারের সাথে প্রতিবেশী আয়নাল হকের পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ৪ আগস্ট রেশমা খাতুনের বাড়ির উঠোনে আয়নাল হক তার স্ত্রী কল্পনা খাতুন ও মেয়ে আখি খাতুনের সাথে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে আয়নাল হক ও তার পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে গৃহবধূ রেশমা খাতুনের উপর হামলা চালিয়ে মারপিট করে আহত করে।

স্থানীয় লোকজন রেশমা খাতুনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় গৃহবধু রেশমা খাতুন বাদি হয়ে ধুনট থানায় আয়নাল হক (৪৫) তার স্ত্রী কল্পনা খাতুন (৪০) ও মেয়ে আখি খাতুনের (২০) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করছেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button