ধুনট উপজেলা

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) নরুল আমীন।

এসময় বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক, সোনিতা নাছরিন, তোজাম্মেল হক, এসএম মাসুদ রানা, সাজ্জাদ হোসেন শিপন, জাকির হোসেন জুয়েল, মাসুদুল হক বাচ্চু, বেলাল হোসেন বাবু ও আনোয়ারুল ইসলাম।

এই বিভাগের অন্য খবর

Back to top button