ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ কামরুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জিএমসি ডিগ্রী কলেজের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়।

শনিবার (২৫ আগস্ট) দুপুরের দিকে ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। কামরুল ইসলাম পাবনার নলদাপাড়া গ্রামের শাহাদত খাঁর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে ধুনট উপজেলায় বিক্রি করে আসছে। শুক্রবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর এলাকায় অভিযান চালানো হয়। জিএমসি ডিগ্রী কলেজের পাকা রাস্তার উপর অটোভ্যানে তল্লাশি করে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ এবং কামরুল ইসলামকে আটক করা হয়। রাতেই থানা পুলিশ বাদি হয়ে রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কামরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button