ধুনটে হাজিদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় নতুন ও পুরাতন হাজিদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা শ্যামবাড়ি দারুল হুদা কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে হজ এজেন্সি সুলতান হজ কাফেলা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্যামবাড়ি দারুল হুদা কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহিম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী হজ ও ওমরা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান।
শ্যামবাড়ি দারুল হুদা কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব মাওলানা কে এম সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান মেহমান আলহাজ্ব মেজর জাকির হোসেন, বিশেষ অতিথি অধ্যক্ষ আলহাজ্ব মুফতি নজরুল ইসলাম, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জহুরুল ইসলাম, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আমজাদ হোসেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক আলহাজ্ব নাসির উদ্দিন, বায়োডট বাংলাদেশের স্বত্তাধিকারী আলহাজ্ব মীর আব্দুল লতিফ, গোলাম হোসেন, রফিকুল ইসলাম, মাওলানা আব্দুস সবুর ও মুফতি এনামুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।