ধুনট উপজেলাপ্রধান খবর

ধুনটে স্কুলছাত্রীর আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে পরিবারের ওপর অভিমান করে রঞ্জনা খাতুন (১৬) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রী ধুনট আদর্শ কেজি স্কুলের ১০ শ্রেণীর ছাত্রী এবং ওই গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে। বিকেলে নিহতের বাবা রঞ্জু মিয়া বাদী হয়ে ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল অনুমান ১১টার দিকে রঞ্জনা খাতুন তার থাকার ঘরে দরজা বন্ধ করে দিয়ে ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।

এ বিষয়ে ধুনট থানার পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button