দুপচাঁচিয়া উপজেলা

সম্পত্তির লোভে বোনকে নির্যাতনের অভিযোগ ভাইদের বিরুদ্ধে

বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় সম্পত্তির লোভে মোছাঃ রিনা আক্তার নামের এক মহিলার ওপর শারিরীক নির্যাতনের অভিযোগ উঠেছে তার আপন ভাইদের বিরুদ্ধে।

রিনা দুপঁচাচিয়া ভেলুরচর এলাকার মৃত আলহাজ্ব সায়েদ আলীর মেয়ে।

এ ঘটনায় ২৫ তারিখ সকালে রিনা বাদি হয়ে তার দুই ভাই মোঃ বাবুল হোসেন ও মোঃ হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুপঁচাচিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে তালাকপ্রাপ্ত রিনা ১ সন্তান নিয়ে তার বাবার বাড়িতে আশ্রয় নেন। সে সময় তার দেনমোহরের টাকাও তুলে দেন তার ভাইদের হাতে। সম্প্রতি রিনা তার ভাইদের কাছে পৈত্রিক সম্পত্তির দাবি করলে তার ভাইয়েরা বিভিন্ন তালবাহানা করতে থাকে। বিষয়টি তর্কে পৌঁছানোর এক পর্যায়ে সম্পত্তি দিতে অস্বীকার করে রিনাকে মারধর করে তার ভাইয়েরা।

আহত রিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দ্রুতই আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button