
“কেউ অনলাইন ক্লাস চায় না, কিন্তু পৃথিবী চায়”-এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে স্কুলে অনলাইন ও অফলাইন-দুই ধরনের ক্লাস চালু রাখতে হচ্ছে। এ নিয়ে সমালোচনাও হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান।
তিনি জানান, প্রায় ৭০০-৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে কেউই অনলাইন ক্লাসের পক্ষে মত দেননি।
তিনি আরও বলেন, “আমি কী চাই? আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়।”
এ সময় শিক্ষামন্ত্রী কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার ঘোষণা দেন। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান।
এছাড়া তিনি বলেন, স্কুল-কলেজগুলোকে সোলার এনার্জির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে এবং জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের ব্যবস্থাও করা হচ্ছে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



