
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ফল প্রকাশের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা তাদের বৃত্তি পরীক্ষার ফলাফল জানতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত মাধ্যম ও ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
তথ্যসূত্র: যুগান্তর

