শিক্ষা

আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না: ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার কারণে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। এজন্য স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন কারিকুলামের জন্য পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তন থেকে দেশের ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হয়। 

শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নিজেরা করে করে শিখবে। যতটা সম্ভব ভালোভাবে তারা শিখবে। নতুন কারিকুলামে শিক্ষার্থী দক্ষ, যোগ্য, মানবিক বোধ সম্পন্ন হয়ে গড়ে উঠবে। শিক্ষক-অভিভাবকসহ সবার প্রতি আহ্বান- পাইলটিংয়ে কোথায় কোথায় সমস্যা আছে, তা যেন আমাদের জানানো হয়। আমরা যেন সবচেয়ে ভালো কারিকুলাম প্রণয়ন করতে পারি।

এই বিভাগের অন্য খবর

Back to top button