প্রধান খবরশিক্ষা

এবছর থেকেই পিইসি পরীক্ষা হচ্ছে না

২০২২ সাল থেকেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি চূড়ান্ত হয়েছে মন্ত্রণালয়ের সভায়। শিগগিরই বিষয়টি জানিয়ে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

বৃহস্পতিবার (২ জুন) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের বৈঠকে পিইসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।’

জানা যায়, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণির আগে কোনো ধরনের পাবলিক পরীক্ষা গ্রহণের বিধান না থাকায় চলতি বছর থেকেই এ পরীক্ষাটি বন্ধ হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button